• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
  • Skip to footer
AtiqIt

AtiqIt

বাংলা ট্রাভেল ব্লগ

ভ্রমণ গন্তব্য

ঢাকা বিভাগ

April 14, 2026 by আতিকুর রহমান

ঢাকা বিভাগ (Dhaka Division) বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের মধ্যে অন্যতম এবং এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় অঞ্চল। এটি ঐতিহাসিক নিদর্শন, আধুনিক স্থাপত্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিশেষভাবে পরিচিত।

এই বিভাগের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ঢাকার লালবাগ কেল্লা, সোনারগাঁয়ের পানাম নগর, মানা বে ওয়াটার পার্ক, জাতীয় চিড়িয়াখানা এবং মাওয়া পদ্মা সেতু। এছাড়া এখানকার নদীবিধৌত প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী খাবার ভ্রমণপ্রেমীদের বিশেষভাবে আকর্ষণ করে।

সব মিলিয়ে ঢাকা বিভাগ তার সমৃদ্ধ ইতিহাস, আধুনিক জীবনযাত্রা এবং প্রাকৃতিক বৈচিত্র্যের সমন্বয়ে একটি অনন্য গন্তব্য।

বিষয় তথ্য
প্রতিষ্ঠিত ১৮২৯
সদরদপ্তর Dhaka
আয়তন ২০,৫৩৯ বর্গকিমি
জনঘনত্ব ২,২০০ / বর্গকিমি
জেলা ১৩টি
উপজেলা ১২৩টি
পৌরসভা ৫৮টি
সিটি কর্পোরেশন ৪টি
বিখ্যাত খাবার Biryani
বিখ্যাত ব্যক্তি Nawab Salimullah
বিখ্যাত স্থান Lalbagh Fort
বিখ্যাত মসজিদ Baitul Mukarram

ঢাকা বিভাগের ভ্রমণ নিয়ে প্রশ্ন-উত্তর

ঢাকা বিভাগ কোথায় অবস্থিত?

ঢাকা বিভাগ দক্ষিণ এশিয়ার বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। এটি দেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত।

ঢাকার বিখ্যাত স্থান গুলো কি কি?

ঢাকা বিভাগের বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর মধ্যে ঢাকার লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, জাতীয় সংসদ ভবন, পানাম নগর, মানা বে ওয়াটার পার্ক, বালিয়াটি জমিদার বাড়ি, মুন্সীগঞ্জের পদ্মা সেতু এবং টাঙ্গাইলের মধুপুর বন অন্যতম।

ঢাকা বিভাগে কোন উপজাতি বসবাস করে?

ঢাকা বিভাগে গারো এবং কোচ সম্প্রদায়ের কিছু মানুষ বসবাস করে, বিশেষত ময়মনসিংহ ও নেত্রকোনার পার্বত্য এলাকায়।

এই বিভাগের ঐতিহ্যবাহী পোশাক কি?

ঢাকা বিভাগে সাধারণত শাড়ি এবং পাঞ্জাবি জনপ্রিয়। এছাড়া ময়মনসিংহ অঞ্চলের নারীরা গারোদের ঐতিহ্যবাহী পোশাক ‘ডোকমন্ডি’ পরেন।

ঢাকার বিখ্যাত খাবার কি?

ঢাকার বিখ্যাত খাবারগুলোর মধ্যে ঢাকার বিরিয়ানি, বাখরখানি, মুন্সীগঞ্জের মালাই চপ, মধুপুরের মধু এবং নারায়ণগঞ্জের রসগোল্লা উল্লেখযোগ্য।

ঢাকা ভ্রমণের জন্য সেরা সময় কোনটি?

নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল ঢাকা ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত। এ সময় আবহাওয়া শীতল ও মনোরম থাকে।

পদ্মা সেতু কোথায় অবস্থিত এবং এটি কেন গুরুত্বপূর্ণ?

পদ্মা সেতু মুন্সীগঞ্জ এবং শরীয়তপুরকে সংযুক্ত করেছে। এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Filed Under: এশিয়া, ঢাকা, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য

বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা

April 14, 2026 by আতিকুর রহমান

ঢাকার ব্যস্ত শহরের মাঝেও এমন একটি স্থান রয়েছে, যেখানে প্রবেশ করলেই মনে হবে আপনি সময়ের গভীরে হারিয়ে গেছেন। সেই স্থানটি হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর (Bangladesh National Museum)। রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থিত এই জাদুঘর শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, বরং এটি বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত দর্পণ।

বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা
বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা

এখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং সমকালীন ইতিহাস পর্যন্ত বিস্তৃত নানা নিদর্শন সংরক্ষিত রয়েছে, যা শিক্ষার্থী, গবেষক, ইতিহাসপ্রেমী কিংবা সাধারণ ভ্রমণকারী—সবাইকে সমানভাবে মুগ্ধ করে।

প্রতিষ্ঠা ও ইতিহাস

বাংলাদেশ জাতীয় জাদুঘরের যাত্রা শুরু হয় ব্রিটিশ আমলে। ১৮৫৬ সালে “The Dhaka News” পত্রিকায় প্রথম এই অঞ্চলে একটি জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব উঠে আসে।
অবশেষে ১৯১৩ সালের ২০ মার্চ ঢাকার তৎকালীন সচিবালয়ে “ঢাকা জাদুঘর” প্রতিষ্ঠিত হয় এবং উদ্বোধন করেন বাংলার গভর্নর লর্ড কারমাইকেল।

১৯১৪ সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রথম স্থায়ী কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন নলিনীকান্ত ভট্টশালী।

স্বাধীনতার পর ১৯৮৩ সালে জাদুঘরের নাম পরিবর্তন করে “বাংলাদেশ জাতীয় জাদুঘর” রাখা হয় এবং একই বছর শাহবাগে আধুনিক ভবনে স্থানান্তর করা হয়।

অবস্থান ও কাঠামো

বাংলাদেশ জাতীয় জাদুঘর রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত। শাহবাগ মোড় থেকে জাদুঘরটি চোখে পড়ার মতো একটি বিশাল স্থাপনা, যার পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। ফলে এটি শুধু সাংস্কৃতিক নয়, ভৌগোলিকভাবেও একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। ঢাকার যেকোনো স্থান থেকে সহজেই রিকশা, বাস কিংবা ব্যক্তিগত গাড়িতে এখানে পৌঁছানো যায়।

বর্তমান ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয় ১৯৮৩ সালে এবং ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। চারতলা বিশিষ্ট ২০ হাজার বর্গমিটারের এই ভবনটির ৪৫টি গ্যালারিতে রয়েছে প্রায় ৮৩ হাজারের বেশি নিদর্শন। ভবনটির নকশা করেছিলেন দেশের খ্যাতিমান স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, যিনি তার আধুনিক নকশার জন্য পরিচিত।

ভবনের ভেতর তিনটি তলা জুড়ে রয়েছে ৪৫টি গ্যালারি, যেখানে ইতিহাস, প্রত্নতত্ত্ব, শিল্পকলা, মুক্তিযুদ্ধ এবং প্রাকৃতিক ইতিহাসের অসংখ্য সংগ্রহ প্রদর্শিত হয়। প্রতিটি গ্যালারি আলাদা থিমে সাজানো, যা দর্শনার্থীদের সহজে বুঝতে ও উপভোগ করতে সাহায্য করে। ভবনের স্থাপত্যে আধুনিকতার ছাপ থাকলেও এর ভেতরের পরিবেশ অনেকটাই শান্ত ও শিক্ষণীয়। প্রশস্ত করিডর, বড় বড় প্রদর্শনী কক্ষ এবং আলোকসজ্জা এটিকে শুধু একটি জাদুঘর নয়, বরং এক অনন্য শিক্ষালয় হিসেবে গড়ে তুলেছে।

কী কী দেখবেন?

জাতীয় জাদুঘরে প্রবেশ করলে সবার আগে চোখে পড়বে বিশাল প্রবেশ তোরণ। তোরণের ভেতর দিয়ে এগোলেই সামনে দাঁড়িয়ে থাকা মূল জাদুঘর ভবন, যা গাম্ভীর্য আর ঐতিহ্যের ছাপ বহন করে। ভবনের প্রবেশদ্বারের দু’পাশে রাখা দুটি সুসজ্জিত কামান যেন অতীতের সামরিক ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে নান্দনিক নভেরা ভাস্কর্য, যা দর্শনার্থীদের স্বাগত জানায়।

মূল ভবনের নিচতলায় রয়েছে অফিস, হল রুম, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম, শুভেচ্ছা স্মারক বিক্রির জন্য বিশেষ বিপণি এবং দর্শনার্থীদের সুবিধার্থে ব্যাগ রাখার স্থান বা লাগেজ কাউন্টার (তবে এটি মূল ভবনের বাইরে রাখা হয়েছে)।

এছাড়া দর্শনার্থীদের জন্য রয়েছে ওয়েটিং বা বিশ্রাম এর স্থান। এরপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে প্রতিটি তলায় গ্যালারির নির্দেশক পাওয়া যায়, যা দেখে সহজেই বোঝা যায় কোথায় কি রয়েছে।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারি নির্দেশক

প্রথম তলা – প্রাকৃতিক ইতিহাস

নিচতলা (Ground Floor) থেকে সিঁড়ি বেয়ে প্রথম তলায় (1st Floor) প্রবেশ করলেই চোখে পড়বে বাংলাদেশের ম্যাপ। বাংলাদেশের ম্যাপ এখানে জেলা অনুযায়ী দেয়া আছে। প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা ভাবে লাইট ইন্ডিগেটর রয়েছে। আপনার জেলার নাম বললে কর্তব্যরত আপনাকে সেই জেলার লাইট জ্বালিয়ে দেখাবে। এছাড়া দেয়ালে বিভিন্ন ম্যাপ দেখতে পাবেন।

এরপর বাংলাদেশের গ্রামীণ জীবনের চিত্র দেখা পাবেন এছাড়া রয়েছে, সুন্দরবন নিয়ে আলাদা একটি কক্ষ। এভাবে করে প্রতিটি রুমে রয়েছে দেশের প্রাণীজগৎ ও প্রাকৃতিক সম্পদের সংগ্রহ। এখানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী, পাখি, মাছ, পোকা-মাকড়, জীবাশ্ম এবং খনিজ পদার্থ। বড়দের পাশাপাশি শিশুদের জন্য দারুণ আকর্ষণীয় এই স্থান।

বিশেষ আকর্ষণ:

  • মানচিত্রে বাংলাদেশ
  • গ্রামীণ বাংলাদেশ
  • সুন্দরবন
  • শিলা ও খনিজ
  • বাংলাদেশের গাছপালা
  • ফুলফল লতা পাতা
  • জীবজন্তু
  • পাখি
  • বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণী
  • হাতি
  • বাংলাদেশের জনজীবন
  • বাংলাদেশের নৌকা
  • বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  • বাংলাদেশের মাটির পাত্র
  • প্রত্নতাত্ত্বিক নিদর্শন
  • ভাস্কর্য
  • স্থাপত্য
  • লেখমালা
  • মুদ্রা, পদক ও অলংকার
  • হাতির দাঁতের শিল্পকর্ম

দ্বিতীয় তলা – প্রত্নতাত্ত্বিক নিদর্শন

বাংলাদেশের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ইতিহাস তুলে ধরা হয়েছে দ্বিতীয় তলায়। ময়নামতি, পাহাড়পুর, মহাস্থানগড়সহ বিভিন্ন প্রত্নস্থল থেকে সংগৃহীত অসংখ্য নিদর্শন এখানে রাখা আছে।

বিশেষ আকর্ষণ:

  • বৌদ্ধ ভাস্কর্য ও প্রাচীন মূর্তি
  • টেরাকোটা ফলক
  • মৃৎপাত্র ও প্রাচীন মুদ্রা
  • সুলতানি আমলের শিলালিপি
  • কাঠের পালঙ্ক
  • ঢোল তবলা, বাদ্যযন্ত্র
  • পালকি
  • মুর্তি
  • পুতুল

বি:দ্র: ২য় তলায় দর্শনার্থীদের জন্য বিশ্রাম নেয়ার ব্যবস্থা রয়েছে। তবে এখানে রেস্ট নেয়ার পাশাপাশি বই পড়ার সুযোগ রয়েছে।

তৃতীয় তলা – মুক্তিযুদ্ধ গ্যালারি

এই তলাটি দর্শকদের সবচেয়ে বেশি আবেগাপ্লুত করে। এখানে রয়েছে বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কিত চিত্র, দলিল, অস্ত্রশস্ত্র এবং শহীদদের স্মৃতিচিহ্ন সহ না না ইতিহাস। তৃতীয় তলা আপনি দেখতে পাবেন দেয়ালে টানানো মুক্তিযুদ্ধের বড় বড় ছবি। এছাড়া ছোট ছোট মনিটরে না না ধরনের স্মৃতি বিজড়িত ভিডিওর দেখা পাবেন।

মোদের গরব মোদের আশা, আমরি বাংলাভাষা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাঙালি বাংলাদেশ মুক্তিযুদ্ধ। এই তলার প্রথমে মুক্তিযুদ্ধের কামান, দলিলপত্র দেখতে পাবেন। এছাড়া শহীদের রক্তমাখা পোশাক দেখতে পারেন। আবার সিঁড়ি বেয়ে উপরে উঠলে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিমানের ভগ্নাংশ ও অস্ত্র-শস্ত্র দেখতে পাবেন। উপরে দেখা শেষ করে নিচে নেমে হাতের ডান দিকে দেখা পাবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রদর্শনকক্ষ। এখানে রয়েছে তখনকার সময় ব্যবহৃত রেডিও, টেলিফোন, তালা ইত্যাদি।

বিশেষ আকর্ষণ:

  • মুক্তিযুদ্ধের বিরল আলোকচিত্র
  • শহীদ বুদ্ধিজীবীদের ব্যবহার্য সামগ্রী
  • মুক্তিযোদ্ধাদের অস্ত্রশস্ত্র
  • স্বাধীনতার ঘোষণাপত্র
  • বাংলা বেতার কেন্দ্র

চতুর্থ তলা – শিল্পকলা ও বিশ্ব সভ্যতা গ্যালারী

এখানে শুধু বাংলাদেশের নয়, বিশ্বের বিভিন্ন সভ্যতার শিল্পকলা ও নিদর্শনও প্রদর্শিত হয়। আধুনিক শিল্পী ও চিত্রশিল্পীদের কাজও এখানে রাখা আছে। এখানে রয়েছে কোরিয়ান জাতীয় সংস্কৃতিকক্ষ। এখানে রয়েছে সুইডেন প্রবাসী জনাব তৈয়ব হোসেন কর্তৃক উপহৃত ৩৬টি দেশের ১১৯ টি পুতুল।

বিশেষ আকর্ষণ:

  • বাংলার লোকশিল্প ও নকশিকাঁথা
  • সমকালীন চিত্রকলা
  • বিদেশি সভ্যতার নিদর্শন
  • ভাস্কর্য ও পেইন্টিং সংগ্রহ
  • পুতুল
  • কোরিয়ান প্রদর্শনী
  • নৃত্য
  • ইরানি কর্নার
  • সুইজারল্যান্ডের অনুপ্রেরনা
  • সুইস টেক্সটাইল শিল্প
  • চীনা প্রদর্শনী

কেন জাতীয় জাদুঘর ঘুরে দেখবেন

ঢাকার ব্যস্ত শহরে একটু সময় বের করে জাতীয় জাদুঘরে ঢুকলেই যেন অন্য এক জগতে চলে যাওয়া যায়। এটা শুধু একটা ভবন নয়, বরং হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের জীবন্ত ভাণ্ডার।

জাতীয় জাদুঘর ঘুরে দেখার সবচেয়ে বড় কারণ হলো, এখানে এক ছাদের নিচে পুরো বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, সমকালীন শিল্পকলা থেকে শুরু করে গ্রামীণ জীবনের সরলতা সহ সবকিছুই এখানে নিখুঁতভাবে সংরক্ষিত আছে।

শিক্ষার্থীদের জন্য এটি হতে পারে এক অনন্য শিক্ষালয়। বইয়ের পাতায় যে ইতিহাস শিখি, এখানে এসে তা চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। আবার গবেষকদের জন্য এটি এক অমূল্য ভাণ্ডার, যেখানে তারা বাংলাদেশের অতীত, সংস্কৃতি আর শিল্পকলার নানা দিক নিয়ে কাজ করার সুযোগ পান। আর শিশুদের জন্য দারুণ এক শিক্ষণীয় স্থান এটি। তারা আনন্দ পাবার পাশাপাশি বাংলাদেশ তথা বিশ্ব সম্পর্কে জানতে পারবে।

শুধু পড়াশোনা বা গবেষণার জন্য নয়, পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্যও জায়গাটি দারুণ। বাচ্চারা যেমন আনন্দের সঙ্গে শেখে, বড়রা তেমনি গর্বের সঙ্গে নিজেদের শেকড়কে নতুন করে চিনতে পারে। সবচেয়ে বড় কথা, জাতীয় জাদুঘর ভ্রমণ মানে নিজের ইতিহাসকে নতুন চোখে দেখা, যা আমাদের জাতীয় পরিচয় ও আত্মমর্যাদা গড়ে তোলে। তাই ঢাকায় এলে বা ঢাকার বাসিন্দা হলেও, অন্তত একবার হলেও জাতীয় জাদুঘর ঘুরে দেখা উচিত।

জাদুঘর খোলা থাকার সময়সূচী

বাংলাদেশ জাতীয় জাদুঘর ঘুরে দেখার আগে এর সময়সূচী জেনে নেওয়া জরুরি। কারণ কোন দিনে খোলা আর কোন দিনে বন্ধ থাকে, সেটা না জানলে হয়তো গিয়ে হতাশ হতে হতে পারে।

সাপ্তাহিক ছুটি

  • প্রতি বৃহস্পতিবার এবং সব সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে। তার মানে সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার।
  • তবে বিশেষ দিনগুলোতে, যেমন বিজয় দিবস (১৬ ডিসেম্বর), স্বাধীনতা দিবস (২৬ মার্চ), আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) এবং পহেলা বৈশাখ (১৪ এপ্রিল); জাদুঘর দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

গ্রীষ্মকাল (এপ্রিল – সেপ্টেম্বর)

  • শনিবার থেকে বুধবার: সকাল ১০:৩০ মিনিট থেকে বিকেল ৫:৩০ মিনিট পর্যন্ত খোলা। (টিকিট বিক্রি বন্ধ হবে বিকাল ৫ টায়)
  • শুক্রবার: বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা। (টিকিট বিক্রি বন্ধ হবে ৭ টায়)

শীতকাল (অক্টোবর – মার্চ)

  • শনিবার থেকে বুধবার: সকাল ৯:৩০ মিনিট থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত খোলা। (টিকিট বিক্রি বন্ধ হবে ৪ টায়)
  • শুক্রবার: বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা। (টিকিট বিক্রি বন্ধ হবে ৭ টায়)

রমজান মাসে

  • রমজানে সময়সূচী কিছুটা পরিবর্তিত হয়। তখন প্রতিদিন সকাল ৯:৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকে।
  • এ সময়ে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার জাদুঘর বন্ধ থাকে।

জাদুঘরের টিকিট ও প্রবেশ মূল্য

জাতীয় জাদুঘরে প্রবেশ করতে হলে টিকিট কিনতে হয়। মূল গেটের ঠিক পাশেই রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকেই সহজে টিকিট সংগ্রহ করা যায়। এছাড়া অনলাইনেও ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যায়।

টিকিট মূল্য (বাংলাদেশি দর্শনার্থী)

  • প্রাপ্ত বয়স্ক দর্শকের জন্য: ৪০ টাকা
  • ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য: ২০ টাকা

টিকিট মূল্য (বিদেশি দর্শনার্থী)

  • বিদেশি দর্শনার্থী: ৫০০ টাকা
  • সার্কভুক্ত দেশের দর্শনার্থী: ৩০০ টাকা

অনলাইনে টিকেট ক্রয়ের প্রক্রিয়া

অনলাইনে টিকেট ক্রয়ের প্রক্রিয়া হচ্ছে প্রথমে আপনাকে (nationalmuseumticket.gov.bd) এই ওয়েবসাইটে ভিজিট করে, শনিবার – বুধবার : সকাল ৯:৩০ – বিকাল ৩ পর্যন্ত (টিকিট বিক্রি বন্ধ হবে বিকাল ৩ টায়) টিকিট সংগ্রহ করতে পারেন।

অনলাইনে টিকিট কাটার নিয়মাবলী
  1. Buy Ticket ডায়গল বক্সে আপনার যাবতীয় তথ্য দিয়ে রেজেস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন একবারই করতে হবে। পরবর্তীতে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে বার বার Login করে টিকেট ক্রয় করতে পারবেন।
  2. Purchase eTicket অপশনে ক্লিক করুন। জাদুঘরে ভ্রমণের তারিখ, টিকিট সংখ্যা লিখে Add বাটনে ক্লিক করুন।
  3. একের অধিক টিকেট কিনতে Add More Ticket বাটনে ক্লিক করুন।
  4. Make Payment বাটনে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনার পেমেন্ট সম্পন্ন করুন।
  5. Print Ticket অপশনে ক্লিক করে আপনার টিকিট প্রিন্ট করতে পারেন। বা PDF টিকিট ডাউনলোড করতে পারবেন।
  6. Ticket checking জাদুঘরে প্রবেশের সময় অনলাইন টিকিটের প্রিন্ট কপি অথবা মোবাইলে ডাউনলোড কপি অথবা টিকিট নম্বর প্রদর্শন করুন।

বিশেষ সুবিধা

  • জাতীয় দিবসগুলোতে শিশু ও ছাত্র-ছাত্রীদের জন্য জাদুঘরে প্রবেশ একেবারেই বিনামূল্যে।
  • বিদেশি দর্শনার্থীদের জন্য আলাদা গাইডের ব্যবস্থা রয়েছে, যাতে তারা সহজেই প্রদর্শনী ঘুরে দেখতে এবং বুঝতে পারেন।

কিভাবে যাবেন

ঢাকার ব্যস্ত শহরের মাঝেও জাতীয় জাদুঘরে পৌঁছানো খুবই সহজ। জাদুঘরটি অবস্থিত শাহবাগ মোড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটে, যা শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় যেকোনো দিক থেকে সহজে পৌঁছানো যায়। আপনি বাংলাদেশের যে কোন স্থান থেকে এখানে ভ্রমণে আসতে পারেন।

গণপরিবহন

  • বাস: শাহবাগ রুটে চলাচলকারী প্রায় সব বাসই জাদুঘরের কাছে যেতে পারে।
  • রিকশা / অটোরিকশা: শহরের যেকোনো জায়গা থেকে সহজে রিকশা, CNG, মোটরসাইকেল, অটো রিক্সা কিংবা উবার, পাঠাও দিয়ে চলে আসতে পারেন।
  • মেট্রোরেল: মেট্রোরেলে আসলে আরও সহজে চলে আসতে পারবেন। শাহবাগে মেট্রোরেল এর স্টেশন রয়েছে। তাই মেট্রোরেল পরিচালিত যে কোন স্থান থেকে শাহবাগ স্টেশনে নেমে হেটেই চলে আসতে পারবেন।
  • লঞ্চ: বাংলাদেশের যে কোন স্থান থেকে লঞ্চে করে নারায়ণগঞ্জ কিংবা সদরঘাট লঞ্চ টার্মিনাল হয়ে এখানে চএল আসতে পারেন। সরদ্ঘাট থেকে রিক্সা করে আর নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল নেমে বাসে করে গুলিস্থান নেমে সেখান থেকে রিক্সা করে চলে আসতে পারবেন।

ব্যক্তিগত যানবাহন

নিজস্ব গাড়ি বা মোটরসাইকেল থাকলে, জাদুঘরের চারপাশে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তবে ব্যস্ত সময়গুলোতে পার্কিং সীমিত হতে পারে।

কোথায় খাবেন

জাতীয় জাদুঘর ভ্রমণের আগে সাথে করে খাবার পানি নিয়ে নিবেন আর চাইলে জাদুঘরের বাহিরে প্রচুর খাবারে দোকান রয়েছে আপনি ভ্রমণের আগে কিংবা ভ্রমণ শেষে এখানে খেতে পারেন।

তবে যদি ভ্রমণের সময় পেট পূরে খাবার খেতে চান, তাহলে শাহবাগ এলাকায় অনেক ভালো রেস্তোরাঁ এবং কফি শপ আছে। এছাড়া আমি বলব হাতে সময় থাকলে পুরান ঢাকা একটু ঘুরে আসতে আপ্রেন। এখানকার জনপ্রিয় কিছু জায়গা হলো:

  • শাহবাগ কফি হাউস ও রেস্টুরেন্ট – হালকা নাশতা ও ঠান্ডা পানীয়ের জন্য আদর্শ।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের ফাস্টফুড শপ ও স্ট্রিট ফুড – স্থানীয় খাবারের স্বাদ নিতে চাইলে।
  • বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমির কাছাকাছি ক্যাফে – শান্ত পরিবেশে চা বা কফি উপভোগ করতে।

ভ্রমণের সময় লক্ষ্য রাখুন, মূল জাদুঘরের ভিতরে বড় খাবারের সুযোগ নেই। তাই ভালো হয় আগে হালকা নাস্তা নিয়ে আসা বা বাইরে ঘুরে খান।

ভ্রমণ টিপস

জাতীয় জাদুঘর ঘুরে দেখার অভিজ্ঞতা আরও সুন্দর ও আরামদায়ক করতে কিছু টিপস মাথায় রাখা ভালো।

  1. সকাল বা ভোরে যাওয়া: সকাল সকাল গেলে ভিড় কম থাকে এবং আপনি ধীরে ধীরে সব গ্যালারি উপভোগ করতে পারবেন।
  2. উচ্চ শব্দ না করা: উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকুন। ভদ্রতা বজায় রাখুন।
  3. সময় পরিকল্পনা: পুরো জাদুঘর ঘুরতে অন্তত ৩–৪ ঘণ্টা সময় রাখা ভালো। তারাহুরো করে দেখলে উপভোগ করতে পারবেন না।
  4. ছবি তোলা বা ভিডিও করা নিষেধ: জাদুঘরের ভেতরে ছবি তোলার নিয়ম নেই তাই সাথে ক্যামেরা নিয়ে প্রবেশ থেকে বিরত থাকুন। এখানের সি সি ক্যামেরা গুলো এমন ভাবে সেট করা যে আপনি লুকিয়ে ছবি তোলা বা ভিডিও করার চেষ্টা করলে বিকট শব্দে সাইরেন বেজে উঠবে।
  5. টিকিট আগে জেনে নেওয়া: বিশেষ দিন বা ছুটির সময়ে আগে থেকে টিকিটের তথ্য জেনে নিলে সমস্যা হয় না।
  6. শিশুদের সঙ্গে ভ্রমণ: শিশুদের জন্য প্রথম তলার প্রাকৃতিক ইতিহাস এবং বাংলাদেশ প্রদর্শনী অনেক আকর্ষণীয়।
  7. পানি সঙ্গে রাখা: মূল জাদুঘরে খাবারের সুযোগ নেই, তাই সঙ্গে পানি নেওয়া ভালো। হাটতে হাটতে পিপাসা বা তৃষ্ণা লাগতে পারে।
  8. নিদের্শনা: শোকেসে রাখা নিদর্শনগুলোতে হাত দেয়া থেকে বিরত থাকুন। কোন কিছু নষ্ট বা ভাংবেন না।
  9. গাইড ব্যবহার করা: বিদেশি দর্শনার্থীদের জন্য গাইড সুবিধা আছে। তবে স্থানীয় দর্শনার্থীরাও চাইলে গাইড বুক করে বিস্তারিত তথ্য জানতে পারেন।

এই টিপসগুলো মেনে চললে জাতীয় জাদুঘর ভ্রমণ হবে আরও সুন্দর, শিক্ষণীয় এবং স্মরণীয়।

আশেপাশের দর্শনীয় স্থান

জাতীয় জাদুঘর ভ্রমণের সঙ্গে ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানও ঘুরে দেখা যায়। জাদুঘরের আশেপাশে থাকার কারণে এই স্থানগুলো একদিনে ভ্রমণ করা সহজ।

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস – জাদুঘরের পাশেই অবস্থিত, বিশাল ক্যাম্পাসটি পুরনো স্থাপত্য, সবুজ প্রাঙ্গণ এবং শিক্ষার পরিবেশের জন্য বিখ্যাত। হাঁটাহাঁটিতে ইতিহাস ও সংস্কৃতির অনুভূতি পাওয়া যায়।
  2. লালবাগ কেল্লা – যদি সময় থাকে, জাদুঘর থেকে রিকশা বা গাড়ি নিয়ে লালবাগ কেল্লা ঘুরে দেখা যায়। এটি ঢাকার ঐতিহাসিক নিদর্শনের অন্যতম কেন্দ্র।
  3. বাংলা একাডেমি – সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্র। এখানে সাহিত্যিক, কবি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়, যা দর্শকদের সংস্কৃতিমুখী অভিজ্ঞতা দেয়।
  4. শিল্পকলা একাডেমি – দেশের চিত্রকলা, শিল্পকলা ও নাট্যশিল্পের কেন্দ্র। প্রদর্শনী ও কর্মশালার মাধ্যমে বাংলাদেশি শিল্পের স্বাদ পাওয়া যায়।
  5. জিপিসি-সাহিত্যিক পার্ক ও লেকসাইড এলাকা – প্রাকৃতিক পরিবেশে বিশ্রাম বা হালকা হাঁটাহাঁটির জন্য আদর্শ।
  6. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ – সাহিত্যের অনন্য প্রতিভা নজরুলের প্রতি শ্রদ্ধা জানানোর জায়গা।
  7. রমনা পার্ক – ঢাকার সবচেয়ে বড় এবং সবুজ পার্কগুলোর মধ্যে একটি, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য খুবই সুন্দর।
  8. আহসান মঞ্জিল – ঢাকার ঐতিহাসিক মহল ও রাজার প্রাসাদ। এখানকার স্থাপত্য ও সংগ্রহগুলো দেখতে মুগ্ধ হওয়া যায়।
  9. ছবির হাট – স্থানীয় হস্তশিল্প ও সিনেমা সংক্রান্ত নকশা, ফটো ও স্মারক সংগ্রহের জন্য আকর্ষণীয়।
  10. হাতিরঝিল – শহরের প্রাণকেন্দ্রে আরামদায়ক ও শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশ, হেঁটে বা নৌকা ভ্রমণ করতে পারেন।
  11. জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর – বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান ভালোবাসীদের জন্য দারুণ শিক্ষণীয় স্থান।
  12. জাতীয় সংসদ ভবন – বিশ্বখ্যাত স্থাপত্য নিদর্শন, স্থপতি লুই আই কানের নকশা।
  13. বায়তুল মোকাররম জাতীয় মসজিদ – ঢাকার সবচেয়ে বড় ও বিখ্যাত মসজিদ, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
  14. বড় কাটরা – পুরনো ইতিহাস ও স্থাপত্যে ভরা একটি ঐতিহাসিক স্থান।
  15. টাকা জাদুঘর – দেশের মুদ্রা ও অর্থনৈতিক ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আকর্ষণীয়।
  16. বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর – বিমান বাহিনী ও সামরিক ইতিহাসে আগ্রহীদের জন্য দারুণ দর্শনীয় স্থান।

এই সব স্থানগুলো ঘুরে দেখলে জাতীয় জাদুঘরের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয় এবং ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও আধুনিকতার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়া যায়। এছাড়া ঢাকা জেলায় আরও কি কি দর্শনীয় স্থান রয়েছে তা দেখুন ঢাকা জেলা।

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

বাংলাদেশ জাতীয় জাদুঘর ঘুরতে গেলে অনেক প্রশ্ন মাথায় আসে – কখন খোলা, টিকিটের দাম কত, শিশুদের জন্য সুবিধা আছে কি, কি কি দেখতে পারবেন ইত্যাদি। এই FAQ অংশটি তৈরি করা হয়েছে ঠিক সেই সব সাধারণ প্রশ্নের উত্তর দিতে, যাতে আপনার ভ্রমণ আরও সহজ, পরিকল্পিত এবং আনন্দদায়ক হয়।

জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত?

জাতীয় জাদুঘর ঢাকা শহরের শাহবাগ এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটে অবস্থিত।

জাদুঘর কখন খোলা থাকে?

বৃহস্পতিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন জাদুঘর খোলা থাকে। বিশেষ দিনগুলোতে (যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ) খোলা থাকে।

টিকিটের দাম কত?

৩–১২ বছর বয়সী শিশু: ২০ টাকা
১২ বছরের উপরের বাংলাদেশি দর্শনার্থী: ৪০ টাকা
বিদেশি দর্শনার্থী: ৫০০ টাকা
সার্কভুক্ত দেশের দর্শনার্থী: ৩০০ টাকা

শিশু ও ছাত্র-ছাত্রীদের জন্য কোনো বিশেষ সুবিধা আছে কি?

হ্যাঁ, বিভিন্ন জাতীয় দিবসে শিশু ও ছাত্র-ছাত্রীদের জন্য প্রবেশাধিকার বিনামূল্যে পাওয়া যায়।

বিদেশি দর্শনার্থীদের জন্য গাইডের সুবিধা আছে কি?

হ্যাঁ, বিদেশি দর্শনার্থীদের জন্য আলাদা গাইডের ব্যবস্থা রয়েছে।

জাদুঘরের প্রধান আকর্ষণগুলো কি?

প্রথম তলায় বাংলাদেশের প্রাকৃতিক ইতিহাস ও ভাস্কর্য, দ্বিতীয় তলায় সভ্যতা ও ঐতিহ্য, তৃতীয় তলায় বিশ্বসভ্যতার নিদর্শন এবং প্রতিকৃতি।

জাদুঘরের আশেপাশে দর্শনীয় স্থান কোথায়?

ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, রমনা পার্ক, আহসান মঞ্জিল, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ, হাতিরঝিল, জাতীয় সংসদ ভবন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রভৃতি।

ভ্রমণের জন্য কত সময় রাখা উচিত?

সাম্প্রতিক দর্শকদের অভিজ্ঞতা অনুযায়ী পুরো জাদুঘর ঘুরে দেখতে ৩–৪ ঘণ্টা সময় রাখা ভালো।

ফটো তোলা যায় কি?

ছবি কিংবা ভিডিও করা নিষেধ। তবে, কিছু গ্যালারিতে ছবি তোলার অনুমতি আছে। তবে নিরাপত্তা ও প্রদর্শনী রক্ষা করার জন্য নির্দেশিকা মেনে চলা জরুরি।

এখানে কি ইংরেজি ভাষায় তথ্য পাওয়া যায়?

হ্যাঁ, প্রদর্শনীর বেশিরভাগেই বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বর্ণনা দেওয়া আছে।

শিশুদের জন্য কোন বিভাগ সবচেয়ে আকর্ষণীয়?

প্রথম তলার প্রাকৃতিক ইতিহাস বিভাগ শিশুদের কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগে।

বাংলাদেশের জাতীয় জাদুঘরের স্থপতি কে?

বাংলাদেশ জাতীয় জাদুঘরের বর্তমান ভবনের স্থপতি ছিলেন সৈয়দ মাইনুল হোসেন, যিনি দেশের প্রখ্যাত স্থপতি হিসেবে পরিচিত।

উপসংহার

বাংলাদেশ জাতীয় জাদুঘর শুধু একটি দর্শনীয় স্থান নয়—এটি আমাদের জাতীয় পরিচয়ের প্রতীক। এখানে গেলে আপনি শুধু ইতিহাস দেখবেন না, বরং অনুভব করবেন নিজের শেকড় ও সংস্কৃতির গভীরতা।

বাংলাদেশ জাতীয় জাদুঘর আমাদের সাংস্কৃতিক পরিচয়ের এক অমূল্য ধনভান্ডার। এটি শুধু অতীতের স্মৃতিই সংরক্ষণ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে। ঢাকায় থাকলে বা বেড়াতে এলে অন্তত একবার হলেও এই জাদুঘর দেখা উচিত। কারণ এখানে আমাদের শেকড়ের খোঁজ মেলে, পাওয়া যায় নিজস্ব সংস্কৃতির গভীর পরিচয়।

জাদুঘর মানেই পুরানো জিনিসের স্তূপ – এই ভাবনা পাল্টে যাবে বাংলাদেশ জাতীয় জাদুঘরে গেলে। এটি একটি জীবন্ত প্রতিষ্ঠান, যেখানে অতীত ও বর্তমানের মিলন ঘটেছে। আমাদের গৌরবময় ইতিহাসের প্রতিটি অধ্যায় এখানে সযত্নে সাজানো রয়েছে, অপেক্ষা করছে আমাদের পরিদর্শনের জন্য।

মানচিত্র

গুগলের মানচিত্রে বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা।

Filed Under: এশিয়া, ঢাকা, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য

বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক, সীতাকুন্ড

June 28, 2025 by আতিকুর রহমান

বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলা কেবল ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বে নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্যও বেশ সমৃদ্ধ। এরই একটি অন্যতম নিদর্শন হলো সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক, যা সংরক্ষিত বনভূমি, বিরল উদ্ভিদ, বন্যপ্রাণী, পাহাড়ি ঝরনা ও সবুজের অপূর্ব সমন্বয়ে গঠিত এক প্রকৃতির লীলাভূমি। এটি শুধু পর্যটকদের জন্য নয়, গবেষক, প্রকৃতিপ্রেমী ও শিক্ষার্থীদের কাছেও একটি গুরুত্বপূর্ণ স্থান।

প্রতিষ্ঠা ও উদ্দেশ্য

সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে, বন অধিদপ্তরের উদ্যোগে। এর মূল উদ্দেশ্য ছিল:

  • জীববৈচিত্র্য সংরক্ষণ,
  • বিপন্ন ও বিরল উদ্ভিদ ও প্রাণীর নিরাপদ আবাস গড়ে তোলা,
  • পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি,
  • পরিবেশবান্ধব পর্যটন (ইকো-ট্যুরিজম) উৎসাহিত করা,
  • শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করা।

অবস্থান ও পরিবেশ

এই ইকো পার্কটি চট্টগ্রাম শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে সীতাকুন্ড উপজেলায় অবস্থিত। এটি প্রায় ৮০২ হেক্টর জমির উপর বিস্তৃত, যার একটি বড় অংশ পাহাড়, টিলা ও ঘন বনভূমি দিয়ে গঠিত। এটি বরদ্বারহাট রোড থেকে সহজে পৌঁছানো যায় এবং এর প্রবেশপথে রয়েছে একটি প্রশস্ত গেট ও টিকিট কাউন্টার।

উদ্ভিদ ও প্রাণীজ সম্পদ

সীতাকুন্ড ইকো পার্ক একটি জীবন্ত উদ্ভিদ জাদুঘর। এখানে রয়েছে:

  • ৩৫টি স্থানীয় প্রজাতির বৃক্ষ
  • ২০টির বেশি বিদেশি উদ্ভিদ প্রজাতি
  • বিপন্ন ও ঔষধি গাছপালা
  • বিভিন্ন ফুলগাছ ও লতাগুল্ম

এছাড়াও, এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, যেমন:

  • বানর, কাঠবিড়ালি, গিরগিটি, সাপ
  • বন্য পাখি: ময়না, টিয়া, ডাহুক, বুলবুল
  • প্রজাপতি ও অন্যান্য কীটপতঙ্গ

এই উদ্ভিদ ও প্রাণীকুল সংরক্ষণের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই পার্ক।

দর্শনার্থীদের জন্য আকর্ষণ

সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক প্রতিদিন হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে। পার্কে রয়েছে:

  • পায়ে হাঁটার নির্ধারিত ট্রেইল
  • পাহাড়ি ঝরনা ও ছোট সাঁকো
  • বিশ্রামের জন্য ছায়াঘেরা বেঞ্চ ও ছাউনি
  • পর্যবেক্ষণ টাওয়ার
  • পিকনিকের জন্য নির্ধারিত স্থান

এখানে ট্রেকিংয়ের মাধ্যমে পাহাড়ে উঠে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া পর্যন্ত যাওয়া যায়। সেখানে থেকে সমুদ্র ও পুরো সীতাকুন্ড এলাকার এক অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়।

শিক্ষা, গবেষণা ও ইকো-ট্যুরিজম

সীতাকুন্ড ইকো পার্ক কেবল বিনোদনের জায়গা নয়, এটি একটি পরিবেশ শিক্ষা কেন্দ্র হিসেবেও কাজ করছে। এখানকার উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য শিক্ষার্থী ও গবেষকদের জন্য এক বাস্তব জীববৈচিত্র্য পাঠশালা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এখানে গবেষণামূলক ভ্রমণে আসে।

এছাড়াও, ইকো-ট্যুরিজমের বিকাশে এই পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে এই পার্ক সমাজ ও প্রকৃতির মাঝে একটি ভারসাম্য বজায় রাখছে।

উপসংহার

সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক কেবল একটি পার্ক নয়, এটি একটি জীবন্ত শিক্ষাঙ্গন, একটি পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র এবং একটি প্রাকৃতিক আশ্রয়স্থল। প্রকৃতি ও মানুষের মেলবন্ধনের এক অনন্য নিদর্শন এই পার্ক সবার জন্য উন্মুক্ত, যারা প্রকৃতির মাঝে একটু শান্তি খুঁজে নিতে চান। এটি ভ্রমণপিপাসু, গবেষক এবং শিক্ষার্থীদের জন্য অবশ্যই একবার ঘুরে দেখার মতো স্থান।

প্রবেশ মূল্য ও সময়সূচি

  • প্রবেশমূল্য: মাত্র ৫ টাকা (শিক্ষার্থী ও শিশুদের জন্য বিশেষ ছাড় থাকতে পারে)
  • খোলা থাকে: রবিবার ছাড়া, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
  • ছুটি: সরকার নির্ধারিত ছুটির দিনেও খোলা থাকে (বিশেষ উপলক্ষে সময় পরিবর্তন হতে পারে)

মানচিত্র

গুগলের মানচিত্রে সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক:

Filed Under: এশিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য Tagged With: ইকো পার্ক, ইকো-ট্যুরিজম, চট্টগ্রাম ভ্রমণ, জীববৈচিত্র্য, পরিবেশ শিক্ষা, পাহাড়ি ট্রেকিং, প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশ পর্যটন, বোটানিক্যাল গার্ডেন, সীতাকুন্ড, সীতাকুন্ড পার্ক

রমনা পার্ক

May 13, 2025 by আতিকুর রহমান

বাংলাদেশের রাজধানী ঢাকা, তার ঐতিহাসিক গুরুত্ব ও বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য সুপরিচিত। মসলিন, মসজিদ আর রিকশার শহর হিসেবে একসময় পরিচিত এই নগরী আজ এক বিশাল মহানগরে রূপ নিয়েছে, যেখানে অতীতের স্মৃতি ও আধুনিকতার সম্মিলন ঘটেছে এক অভাবনীয় ছন্দে। এই শহরের বুকজুড়ে ছড়িয়ে থাকা ইতিহাসের এক জ্বলন্ত নিদর্শন হলো রমনা পার্ক—যা শুধু একটি উদ্যান নয়, বরং একটি শহরের ঐতিহ্য ও প্রকৃতির মিলনস্থল।

মুঘল আমল থেকে আধুনিক রমনা

রমনার ইতিহাস শুরু হয় মুঘল শাসনামলে, আনুমানিক ১৬১০ সালে, যখন সুবাদার ইসলাম খান সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে ঢাকাকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। তখন রমনা ছিল ঢাকার উত্তরে অবস্থিত এক অভিজাত এলাকা, যেখানে নতুন বাড়ি, মসজিদ, মন্দির, সমাধি ও বাগান নির্মিত হয়। এ অঞ্চল একসময় মুঘলদের সামাজিক ও ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র ছিল।

তবে মুঘল শাসনের অবসান ও রাজনৈতিক অস্থিরতার কারণে রমনার জৌলুস হারিয়ে যেতে থাকে। সময়ের পরিক্রমায় এটি পরিণত হয় পরিত্যক্ত ভবন, ঝোপঝাড়, কবরস্থান ও ধ্বংসপ্রাপ্ত মন্দিরের অঞ্চলে। এই ঐতিহাসিক স্থানটির পুনর্জন্ম ঘটে ১৯৫২ সালে, যখন তৎকালীন সি অ্যান্ড বি বিভাগ (বর্তমানে গণপূর্ত অধিদপ্তর) এর আধুনিক রূপ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে।

আধুনিক নকশা ও প্রাকৃতিক সৌন্দর্য

রমনা পার্ক বর্তমানে ঢাকার সবচেয়ে বড় এবং সুপরিকল্পিত উদ্যানগুলোর একটি। এর মোট আয়তন ৬৮.৫০ একর, যার মধ্যে ৮.৭৬ একরজুড়ে রয়েছে একটি নান্দনিক লেক। পার্কে বিভিন্ন ধরণের গাছপালা যেমন ফুল, ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে, যার সংখ্যা ১২২ প্রজাতিরও বেশি। এখানে নাগেশ্বরচাঁপা, স্বর্ণচাঁপা, কর্পূর, রীঠা, নাগলিঙ্গম, অর্জুন, মহুয়া, কুসুম, তেলসু ও অশোক গাছ বিশেষভাবে চোখে পড়ে।

লেকের চারপাশে ও পার্কজুড়ে নির্মিত হয়েছে প্রশস্ত পথ, নতুন পাঁচটি গেট, ছাউনি, বসার স্থান এবং টয়লেট সুবিধা—যা নাগরিকদের জন্য এক নিঃশব্দ আরাম ও প্রকৃতির ছোঁয়া পাওয়ার সুযোগ সৃষ্টি করে।

ভবিষ্যৎ সম্ভাবনা

বর্তমানে রমনা পার্ক উদ্যানতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এটি কেবল একটি বিনোদন কেন্দ্র নয়, বরং ঢাকা শহরের ইতিহাস ও নগর উন্নয়নের এক গুরুত্বপূর্ণ অংশ। যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটি সকল শ্রেণির মানুষের জন্য উন্মুক্ত ও উপভোগ্য করে তোলা যায়, তবে রমনা পার্ক হতে পারে ঢাকার এক অনন্য প্রাকৃতিক ও ঐতিহাসিক আকর্ষণ।

রমনা পার্ক শুধু গাছপালা আর জলাধারের সমন্বয়ে গঠিত একটি স্থান নয়, এটি ঢাকার অতীত ঐতিহ্য ও নাগরিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পার্কে হাঁটলে যেন মুঘল আমলের ছায়া, বৃটিশ শাসনের স্মৃতি এবং আধুনিক শহর পরিকল্পনার নিদর্শন একসাথে মিশে যায়—যা প্রতিটি ঢাকাবাসীর গর্ব করার মতো।

উপসংহার

রমনা পার্ক শুধু একটি পার্ক নয়, এটি ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। প্রাচীন মুঘল ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক শহরায়নের নানা অধ্যায়ে এই পার্ক স্বাক্ষী হয়েছে সময়ের পরিবর্তনের। আজও এটি নাগরিক জীবনের এক শান্ত আশ্রয়স্থল, যেখানে প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় কোলাহলময় নগরের মধ্যেও। তবে এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত উন্নয়নের পাশাপাশি সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তখনই রমনা পার্ক হয়ে উঠবে একটি সর্বজনীন ঐতিহাসিক ও প্রাকৃতিক ঐতিহ্য—যা ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক ও প্রিয় থাকবে।

টিকিট এবং সময়সূচি

টিকিট :

বর্তমানে রমনা পার্ক সকল দর্শনার্থীদের বিনামূল্যে প্রবেশের জন্য উন্মুক্ত, পার্কের  ভিতরে প্রবেশ করতে কোন টিকিট সংগ্রহ বা ফি প্রদান করতে হয় না।

সময়সূচি:

নিচে টেবিল আকারে রমনা পার্কের সকাল ও বিকেলের সময়সূচি দেওয়া হলো:

সময়কাল সময়
সকাল সকাল ৬:০০ – দুপুর ১২:০০
বিকেল বিকেল ২:০০ – রাত ৮:০০

অন্যান্ন তথ্য

বিশেষ দ্রষ্টব্য: রমনা পার্ক সম্পের্কে আরও বস্তারিত তথ্য জানতে উইকিপিডিয়ার বিস্তারিত আর্টিক্যাল দেখুন: দর্শনীয় স্থান: রমনা পার্ক

মানচিত্র

গুগলের মানচিত্রে রমনা পার্ক।

ভিডিও ডকুমেন্টারি

[youtube id=”ylKOu-St_fE”]

Filed Under: এশিয়া, ঢাকা, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য Tagged With: Park, Ramna, Ramna Park, উদ্যান, ঐতিহাসিক স্থান, ঢাকা, নগর পরিকল্পনা, পর্যটন, পার্ক, প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশ ইতিহাস, মুঘল ইতিহাস, রমনা, রমনা পার্ক, শহর উন্নয়ন

খেলারাম দাতার কোঠা

April 15, 2025 by আতিকুর রহমান

নবাবগন্জ একটি  ইতিহাস ও ঐতিয্য সমৃদ্ধ উপজেলা, যেখেনে রয়েছে কলাকুপা প্রচীন জমিদার বা রাজবাড়ী, এছাড়াও এর অদূরেই রয়েছে কয়েকশো বছরের প্রাচীন খেলারাম দাতার কোঠা (Khelaram Datar Kotha) যা খেলারাম দাতার বিগ্রহ মন্দির হিসেবেও পরিচিত।

খেলারাম দাতার কোঠা (Khelaram Datar Kotha)

খেলারাম দাতার রহস্যময় জীবন

খেলারাম দাতা ছিলেন ডাকাত দলের সরদার, ডাকাতি করেই করেছিলেন এই বিশাল মন্দির বা অন্ধকারকোঠা। কলাকুপার ইছামতি নদীর নৌপথে ডাকাতি করতেন তিনি এবং এই ডাকাতি করেই বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছিলেন তিনি, এবং গড়েছিলেন এরকম বিশাল মন্দির বা অন্ধকার কোঠা। তবে তিনি ডাকাত হলেও তার ডাকাতি করা সম্পদের বিরাট অংশ তিনি গরিবদের জন্য ব্যায় করেছিলেন, স্থানিয়দের মতে তার কাছে কেও কিছু চেয়ে খালি হাতে ফিরে যেত না বলে একটি কথা প্রচলিত রয়েছে। আর সে কারনেই ডাকাত হয়েও তার নামের শেষে দাতা শব্দটি যুক্ত হয়ে তান নাম হয়ে যায় খেলারাম দাতা।

কথিত আছে ইছামতি নদী থেকে তার বাড়ী পর্যন্ত একটি সুরঙ্গ ছিল, ডাকাতি করে এ পথেই তিনি ধনসম্পদ নিয়ে আসতেন তার বাড়ীতে। খেলারাম দাতাকে দুই ধরনের ইতিহাস প্রচলিত রয়েছে, একটিতে বলা হচ্ছে তিনি ছিলেন ডাকাত দলের সর্দার অন্যটিতে তাকে উপস্থাপন করা হয়েছে ব্যবসায়ি হিসেবে।

বলা হয়েছে খেলারাম ছিলেন অনেক মাতৃ ভক্ত, মায়ের অনুমতি নিয়ে তিনি নোকা নিয়ে বানিজ্যে গিয়ে আবার ফিরে আসেন, এর পর তা গরীব দুখিদের মাঝে বিলিয়ে দেন। একবার খেলারামের মা তার কাছে আম দুধ খেতে চাইলে তিনি বাড়ি উপরে বিশাল চৌবাচ্চা তৈরিকরে তা আম দুধ দিয়ে ভর্তি করে সেখানে তার মাকে নিয়ে এসে নামিদেয় সেই চোবাচ্চায়, তার মা সাতার পেরে তা খেয়ে তৃপ্ত হন বলে কথিত রয়েছে।

কথিত আছে একদিন খেলারাম তার বাড়ির সামনের পুকুরে নেমে গোসল করতে পানিতে ডুব দেন এরপর অনেক সময় পেরিয়ে গেলেও তিনি আর ওঠেননি এরপর, লোকজন নামিয়ে দিলে তার মৃতদেহ পাওয়া যায়। খেলারামদাতার মৃত্যুতে চারদিকে কান্নার রোল পড়ে যায়, কান্নার মধ্যে সবচেয়ে মর্ম বেধি ছিল তার মা য়ের কান্না।

নির্মাণকাল

খেলারাম দাতা ঠিক কবে অট্টালিকাটি তেরি করেছিলেন তার কোন সঠিক তথ্য কোথাও পাওয়া যায়না। কোন কোন ইতিহাস বিদ মনে করেন ১৯ শতকের শেষদিকে অথবা ২০ শতকের শুরুর দিকে এটি নির্মিত হয়ে থাকতে পারে। তবে স্থানিয়দের মতে এটি ৩ থেকে ৪ শত বছরের পুরনো।

নির্মানশৈলী

খেলারাম দাতার কোঠার স্থাপত্য নকশাটি খুবই মনোরম। বর্তমানে দ্বিতল ভবনটির উপরের অংশ পর্যন্ত টিকে রয়েছে। ভবণটির পিলার ও মিনার দেখে নির্মাণ কৌশলী সম্পর্কে সুস্পস্ট ধারণা পাওয়া যায়। মন্দিরটির নির্মাণ কৌশলীতে মুঘল রিতির প্রতিফলন রয়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপীয় ধারা। অতীতে মন্দিরটির রং ছিল লালচে, সাম্প্রতিক সময়ে সংস্কারের মাধ্যমে মন্দিরটির গায়ে সাদা রং এর প্রলেপ দেয়া হয়েছে।

দ্বিতল বিশিষ্ট ভবনের প্রতি তালায় ৮টি করে কক্ষ রয়েছে।  প্রত্যেক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়ার ব্যবস্থা রয়েছে অট্টালিকা টির চারপাশ দিয়ে প্রবেশ করা যায় এজন্য অট্টালিকার চারদিকে পাঁচটি করে প্রবেশদ্বার রয়েছে। অট্টালিকাটির উত্তর-পশ্চিম কোণে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি রয়েছে। দ্বিতীয় তলার ছাদে চার কোনায় চারটি গম্বুজ এবং গম্বুজ গুলোর মাঝখানে চারটি কুঁড়েঘর আকৃতির স্থাপনা দেশীয় সংস্কৃতির প্রকাশ ঘটিয়েছে, এবং খেলাম দাদার কোঠার মাঝখানে উঁকি দিচ্ছে মন্দিরের মতো সুউচ্চ মঠ বা মিনার। মঠ আকৃতির এই ঘরটি মন্দির হিসেবে ব্যবহার করতেন খেলারাম।

ইতিহাস ও বর্তমান অবস্থা

স্থানীয়দের ভাষ্যমতে কোন এক রাতে এই ভবনটি মাটি ভেদ করে উপরে উঠে যায় হঠাৎ কেউ একজন দেখা দেখে ফেললে এটার উপরে ওঠা বন্ধ হয়ে যায় এবং কালের বিবর্তনে আস্তে আস্তে মাটির নিচে ডুবেজে থাকে। এটি যখন উঠেছিল তখন সাত থেকে আট তলা সমান উঁচু ছিল বলে স্থানীয়রা জানান, যা বর্তমানে দোতলা দৃশ্যমান রয়েছে।

আসলে খেলারামদাতা তার বাড়ির ভিতরেই তৈরি করেছিলেন মন্দিরটি যার কারণে অনেকের কাছে এটি পরিচিত খেলারামদাতার বাড়ি, কারও কাছে খেলারাম দাদার কোঠা আবার, কারও কারও কারও কাছে আন্ধারকোঠা হিসেবে। সংস্কারে আগে মন্দিরটি অনেক জরাজীর্ণ অবস্থায় ছিল যা বর্তমানে গ্রিল দিয়ে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। ভবনটি অনেক জরাজীর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন ছিল বলে একে অনেকে ভূতের বাড়ি বলেও ডেকে থাাকে। খেলারাম দাতার অট্টালিকাটি দীর্ঘদিন অবহেলিত ছিল, সরকার একে গুরুত্বপূর্ণ পুরাকৃতি হিসেবে স্বীকৃতির ঘোষনা দিয়ে অট্টালিকাটি সংস্কার করেছে।

শেষকথা

খেলারামদাতার কোঠা বা আন্ধার কোঠা সত্যি সত্যি রহস্যে ঘেরা এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে ঘুড়তে আসলে ভবনটির নির্মাণশৈলী এবং কাল্পনিক গল্পকথা আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। শুধু খেলারামদাতার কোঠাই নয় এই কলাকোপা গ্রামে রয়েছে একাধিক পুরনো বাড়ি, মন্দির এবং স্থাপনা যা দেখতে দেখতে অনায়াসে আপনার একদিন চলে যাবে।

লোকমুখে শোনা যায় খেলারাম দাতা তার মায়ের আদেশে এলাকার অনেক সেবা ও জনকল্যামূলক কাজ করেছিলেন। এর মধ্যে অত্র এলাকায় বিশুদ্ধ পানির জন্য পুকুর বাঁ দিঘী খনন উল্লেখযোগ্য। খেলারাম দাতার কোঠার সম্মুখে রয়েছে একটি বিশাল দিঘী। খেলারাম দাদার এই অট্টালিকাটি দেখার জন্য অসংখ্য দর্শনার্থীরা ভিড় করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর অট্টালিকাটির ভিতরের অংশ দেখানোর ব্যবস্থা করলে দর্শনার্থীরা আরো আনন্দিত হতো।

গুগলের মানিচিত্রে খেলারাম দাতার কোঠা

কিভাবে যাবেন

প্রথমে আপনাকে ঢাকার গুলিস্থানের গোলাপ শাহ মাজার সংলগ্ন বাস স্টপেজ থেকে কেরানীগন্জ নবকালি পরিবহন অথবা এন মল্লিক পরিবহনে করে নামতে হবে নবাবগন্জের কলাকোপা বাসস্ট্যান্ডে, এতে সময় লাগতে পারে ১ ঘন্টা ৩০ মিনিটে আশেপাশের। কলাকোপা বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে রিকশাযোগে আন্ধারকোঠা নামক স্থানে যাবেন জানালে রিকশাওয়ালা আপনাকে নিয়ে যাবে আন্ধারকোঠায়। এবং এই আন্ধারকোঠা ই মূলত খেলারাম দাতার মন্দির।

তথ্যচিত্র

আন্ধারকোঠা বা খেলারাম দাতার মন্দির, নবাবগঞ্জ এর তথ্যচিত্র:

[youtube id=”NQW9Lkw413Y”]

Filed Under: এশিয়া, ঢাকা, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য Tagged With: Khelaram, Khelaram Data, Khelaram Datar Kotha, আঁধারকোঠা, কোঠা, খেলারাম, খেলারাম দাতা, খেলারাম দাতার কোঠা, খেলারাম দাতার মন্দির, মন্দির

বাংলাদেশের ১০টি আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটন স্থান

January 28, 2025 by আতিকুর রহমান

বাংলাদেশ একটি অপূর্ব সুন্দর দেশ যা তার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে সমুদ্র এবং পাহাড় দুটিই রয়েছে। অসংখ্য মনোরম ও আকর্ষণীয় স্থান রয়েছে যা ভ্রমণপিপাসুদের মুগ্ধ করে। তবে, এখানে আমরা বাংলাদেশের ১০টি বিখ্যাত ও সুন্দর ভ্রমণস্থান তালিকাভুক্ত করেছি, যা আপনার ছুটির দিনগুলো আরও সুন্দর ও স্মরণীয় করে তুলবে।

সেন্ট মার্টিনস দ্বীপ

সেন্ট মার্টিনস দ্বীপ - বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব স্থান
সেন্ট মার্টিনস দ্বীপ – বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব স্থান

সেন্ট মার্টিন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব স্থান। এটি একটি প্রবাল দ্বীপ যা বঙ্গোপসাগরের জলরাশিতে ঘেরা। এখানে প্রচুর পরিমাণে প্রবাল পাওয়া যায়, যা এই দ্বীপকে বিশেষ বৈশিষ্ট্য প্রদান করেছে। দেশ-বিদেশের অসংখ্য মানুষ প্রতিদিন এই স্থানে ঘুরতে আসেন।

কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার পাটুয়ারটেক সৈকসমুদ্র সৈকত
কক্সবাজার পাটুয়ারটেক সৈকসমুদ্র সৈকত

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে কক্সবাজার বিখ্যাত। এই শহর থেকে সমুদ্রের গর্জন উপভোগ করা যায়। কক্সবাজারের অন্যান্য আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে টেকনাফ, দুলাহাজারা সাফারি পার্ক, ইনানি বিচ, মহেশখালী, হিমছড়ি এবং কুতুবদিয়া।

রাঙ্গামাটি জেলা

রাঙ্গামাটি বাংলাদেশের আরেকটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। লাল মাটির জন্য এই জেলার নাম হয়েছে রাঙ্গামাটি। সুবলং পাহাড়, ক্যাপিটাল লেক, ঝুলন্ত সেতু, পেদা টিং টিং এবং ইকো ভিলেজসহ আরও অনেক সুন্দর স্থান এখানে রয়েছে।

নীলগিরি, বান্দরবান

নীলগিরি, বান্দরবান জেলার অন্যতম সুন্দর পর্যটন স্থান, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২২০০ ফুট উচ্চতায় অবস্থিত। এখান থেকে মেঘ, পাহাড় ও সবুজ প্রকৃতির অপূর্ব সমন্বয় উপভোগ করা যায়।

বান্দরবান বাংলাদেশের অন্যতম পাহাড়ি জেলা, যেখানে তাজিনডং, কেওক্রাডং, নীলাচল, বগা লেক, চিম্বুক পাহাড় ও মেঘলা ট্যুরিস্ট কমপ্লেক্সসহ অনেক দর্শনীয় স্থান রয়েছে। নীলগিরি বিশেষ করে মেঘের রাজ্য হিসেবে পরিচিত, যা পর্যটকদের মুগ্ধ করে।

খাগড়াছড়ি জেলা

খাগড়াছড়ি বাংলাদেশের সর্বপূর্বে অবস্থিত একটি পাহাড়ি জেলা, যা প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। এখানকার আর্য বনবিহার প্যাগোডা, মণিকছড়ি, আলুটিলা গুহা, দিঘিনালা ও রামগড়সহ বিভিন্ন পর্যটন স্থান প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে।

সবুজ পাহাড়, ঝরনা ও আদিবাসী সংস্কৃতির সমন্বয়ে খাগড়াছড়ি ভ্রমণপ্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য।

সুন্দরবন ম্যানগ্রোভ বন

সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ। এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান, যেখানে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রাহরিণ, কুমির, উভচর প্রাণী ও নানা প্রজাতির পাখির বাস।

বনের বিস্তীর্ণ গাছপালা, নদী ও খালের জালিকা একে অপূর্ব সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। সুন্দরবনের দুবলার চর, কটকা, হারবাড়িয়া ও করমজল পর্যটকদের কাছে জনপ্রিয় স্থান। প্রকৃতি ও জীববৈচিত্র্যের অপূর্ব সমন্বয়ে সুন্দরবন বিশ্বজুড়ে বিখ্যাত।

চট্টগ্রাম শহর

বাংলাদেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রাম তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ব্যস্ততম ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত। পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, বাঁশখালী ইকোপার্ক এবং সীতাকুণ্ড ইকোপার্ক এখানকার উল্লেখযোগ্য আকর্ষণ।

সিলেট জেলা

সিলেট জেলা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত, যা চা বাগান, পাহাড়, নদী ও ঐতিহাসিক স্থাপনার জন্য পরিচিত। সবুজে মোড়ানো বিস্তীর্ণ চা বাগান, মাধবকুণ্ড জলপ্রপাত, জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট ও লালাখালের মনোমুগ্ধকর সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে।

কুয়াকাটা সমুদ্র সৈকত

কুয়াকাটা, পটুয়াখালীতে অবস্থিত, বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। ১৮ কিলোমিটার দীর্ঘ এই সৈকত প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ভরপুর।

‘সাগরকন্যা’ খ্যাত কুয়াকাটায় রয়েছে রাখাইন সংস্কৃতি, জেলে পল্লি, ফাতরার বন ও গঙ্গামতির চর, যা পর্যটকদের মুগ্ধ করে।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর

সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের জন্য বিখ্যাত। এই হাওর প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি অসংখ্য প্রাণী এবং শীতকালে পরিযায়ী পাখির জন্য পরিচিত। শীতকালে এটি একটি অনন্য সৌন্দর্যে ভরে ওঠে।

শেষ কথা:
এই তালিকাভুক্ত স্থানগুলো বাংলাদেশের প্রকৃতির অপার সৌন্দর্যের নিদর্শন। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, তবে এগুলো আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করুন।

Filed Under: এশিয়া, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য

নভো থিয়েটার, রাজশাহী

January 16, 2025 by আতিকুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী (Bangabandhu Sheikh Mujibur Rahman Novo Theatre, Rajshahi), বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র। এটি রাজশাহীর মহানগর এলাকায় অবস্থিত এবং দেশের দ্বিতীয় নভোথিয়েটার হিসেবে পরিচিত। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষামূলক কার্যক্রমে সহায়তা করার লক্ষ্য নিয়ে এই থিয়েটারটি স্থাপন করা হয়েছে।

নভোথিয়েটারের ইতিহাস ও স্থাপত্য

সকল বিভাগীয় শহরে নভোথিয়েটার নির্মাণের অংশ হিসেবে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী স্থাপন করা হয়। রাজশাহীতে নভোথিয়েটার স্থাপনের কাজ শুরু হয় ২০১৮ সালে। এটি আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের ১০ মার্চ উদ্বোধন করা হয়। থিয়েটারটি ২০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর স্থাপত্যশৈলী অত্যন্ত আধুনিক। রাজশাহীর নভোথিয়েটারের মতো এখানেও গম্বুজ আকৃতির ভবন তৈরি করা হয়েছে, যা দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় এবং বৈজ্ঞানিক চিন্তাধারার প্রতীক হিসেবে কাজ করে।

রাজশাহীর নভোথিয়েটারটিতে রয়েছে ১৫ মিটার বেসের ১৬০ আসন বিশিষ্ট অত্যাধুনিক প্লানেটেরিয়াম, ফাইভ ডি সিমুলেশন থিয়েটার, রোবট, সৌরজগতের তথ্য সহ গ্রহ গুলোর মডেল, অবজারভেটরি টেলিস্কোপ, ডিজিটাল ও সাইন্টিফিক এক্সিবিট, ২০০ আসনের মাল্টিপারপাস হল, ৮০ আসনের ক্যাফেটেরিয়া, এবং এক সাথে ৮৫টি গাড়ি গাড়ির পার্কিং সুবিধা।

থ্রিডি প্রদর্শনী ও প্ল্যানেটারিয়াম

রাজশাহীর নভোথিয়েটারের অন্যতম আকর্ষণ হল এর অত্যাধুনিক থ্রিডি শো এবং প্ল্যানেটারিয়াম প্রদর্শনী।

  • থ্রিডি সিনেমা: থিয়েটারে বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় নিয়ে নির্মিত থ্রিডি ডকুমেন্টারি ও সিনেমা দেখানো হয়। এই সিনেমাগুলো মহাকাশ ভ্রমণ, সৌরজগতের গঠন, পৃথিবীর বিবর্তন, এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য নিয়ে তৈরি।
  • প্ল্যানেটারিয়াম শো: এই শো-এর মাধ্যমে দর্শনার্থীরা গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এবং মহাবিশ্বের অন্যান্য বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।

বিজ্ঞান গ্যালারি

রাজশাহীর নভোথিয়েটারের বিজ্ঞান গ্যালারিতে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় প্রদর্শনী:

  • সৌরজগত ও গ্রহ-উপগ্রহের মডেল।
  • বিখ্যাত বিজ্ঞানীদের জীবনী ও আবিষ্কার।
  • প্রযুক্তির ইতিহাস ও ভবিষ্যতের উদ্ভাবন।
  • মানবদেহের গঠন ও কাজকর্ম নিয়ে শিক্ষামূলক প্রদর্শনী।

শিক্ষা ও গবেষণা কেন্দ্র

নভোথিয়েটার শিক্ষার্থীদের জন্য একটি গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করে। রাজশাহীর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে শিক্ষা ভ্রমণের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারে।

পরিবার ও শিশুদের জন্য বিশেষ কার্যক্রম

  • ইন্টারেক্টিভ গেমস: শিশুদের জন্য ইন্টারেক্টিভ গেমসের ব্যবস্থা করা হয়েছে, যা তাদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ সৃষ্টি করে।
  • শিক্ষামূলক কর্মশালা: শিশু ও কিশোরদের জন্য বিভিন্ন কর্মশালা ও ক্যাম্প আয়োজন করা হয়।

পর্যটকদের জন্য আকর্ষণ

নভোথিয়েটার স্থানীয় ও বিদেশি পর্যটকদের কাছেও একটি জনপ্রিয় স্থান। থ্রিডি শো ও প্ল্যানেটারিয়াম ছাড়াও এখানে পরিবারসহ দিন কাটানোর মতো পরিবেশ রয়েছে।

পরিকল্পনা ও ভবিষ্যৎ উন্নয়ন

নভোথিয়েটার কর্তৃপক্ষ ভবিষ্যতে ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং অগমেন্টেড রিয়েলিটি (AR) প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা করছে। এছাড়া, আন্তর্জাতিক মানের বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের দ্বারা সেমিনার ও কর্মশালার আয়োজনও করা হবে।

উপসংহার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশের মানুষের মধ্যে নতুন দিগন্ত উন্মোচন করেছে। শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই এখানে এসে তাদের কল্পনাশক্তিকে সমৃদ্ধ করতে পারে। এটি শুধু বিনোদন নয়, বরং শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। রাজশাহীর এই নভোথিয়েটার উদ্বোধনের মধ্য দিয়ে যেমন এক বিনোদনের মাধ্যমে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটবে ঠিক তেমনি ভাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি হবে এবং মহাকাশ বিষয়ক গবেষণার ব্যাপক প্রসার ঘটবে।

সময়সূচি ও টিকিট

সময়সূচি

রাজশাহীর বিভাগের নভো থিয়েটারের সময়সূচি:

দিন সময়
বৃহস্পতিবার সকাল ১০টা – সন্ধ্যা ৫টা
শুক্রবার সকাল ১০টা – সন্ধ্যা ৭টা
শনিবার সকাল ১০টা – সন্ধ্যা ৫টা
রবিবার সকাল ১০টা – সন্ধ্যা ৫টা
সোমবার সকাল ১০টা – সন্ধ্যা ৫টা
মঙ্গলবার সকাল ১০টা – সন্ধ্যা ৫টা
বুধবার বন্ধ

টিকিট

মূল্য তালিকা

ঢাকা বিভাগের নভো থিয়েটারের টিকেটের মূল্য তালিকা:

বিষয় মূল্য/তথ্য
প্রবেশ টিকেট ৩০/- টাকা
বিনামূল্যে সুবিধা নভোপার্ক, পরমাণু শক্তি তথ্য কেন্দ্র, বঙ্গবন্ধু কর্নার, টেরাকোটা ম্যুরাল, ফুডকোর্ট, সবুজ চত্ত্বর
প্রদর্শনী টিকেট
– প্ল্যানেটেরিয়াম প্রদর্শনী ১০০/- টাকা
– 5D Movie Theatre ৫০/- টাকা
– V R গেম ৫০/- টাকা
– এক্সিবিটস গ্যালারি ৫০/- টাকা
– পরমাণু শক্তি তথ্য কেন্দ্র বিনামূল্যে
পার্কিং টিকেট পার্কিং কাউন্টারে যোগাযোগ করুন

অনলাইনে টিকেট

অনলাইনে রাজশাহী নভো থিয়েটারের টিকেট সংগ্রহ:

বিশেষ দ্রষ্টব্য: টিকেটের বর্তমান মূল জানতে, অগ্রিম টিকেট সংগ্রহ করতে, ও অন্যান্য তথ্য জানতে সরাসরি নভো থিয়েটারের ওয়েব সাইট ভিজিট করুন:
তথ্য: https://novo.spectrum.com.bd/
টিকেট: https://novo.spectrum.com.bd/home-ticket?organization_id=21

মানচিত্র

গুগলের মানচিত্রে রাজশাহী নভো থিয়েটার।

তথ্যচিত্র

বঙ্গবন্ধু নভোথিয়েটার, রাজশাহীর তথ্যচিত্র:

[youtube id=”iSxp-tdT000″ alt=”Bangabandhu Novotheatre, Rajshahi Documentary”]

 

Filed Under: এশিয়া, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য, রাজশাহী Tagged With: Novotheater, Rajshahi

বলধা গার্ডেন

January 14, 2025 by আতিকুর রহমান

ঢাকার কোলাহলপূর্ণ নগরজীবনের মাঝে অবস্থিত বলধা গার্ডেন এক নিরিবিলি প্রাকৃতিক আশ্রয়স্থল। রাজধানীর পুরান ঢাকার ওয়ারী এলাকায় অবস্থিত এই বাগানটি কেবল একটি উদ্যান নয়—এটি ইতিহাস, প্রকৃতি এবং সৌন্দর্যের এক অপূর্ব সম্মিলন। ১৯০৯ সালে ব্রিটিশ ভারতের খ্যাতনামা জমিদার ও উদ্ভিদপ্রেমী নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী নিজস্ব অর্থায়নে গড়ে তোলেন এই বাগানটি, যা আজও তার স্বপ্ন ও ভালোবাসার পরিচয় বহন করে।

ইতিহাস ও প্রতিষ্ঠার পেছনের গল্প

নরেন্দ্র নারায়ণ ছিলেন বলধা এস্টেটের জমিদার। তিনি ইংরেজি, সংস্কৃত ও উদ্ভিদবিজ্ঞানে দক্ষ ছিলেন। তাঁর ইচ্ছা ছিল এমন একটি উদ্ভিদ উদ্যান গড়ে তোলা, যেখানে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা বিরল ও বৈচিত্র্যময় উদ্ভিদের একত্রিত রূপ থাকবে। প্রায় ৩০ বছর সময় ধরে ব্যক্তিগত উদ্যোগে তিনি এই কাজ চালিয়ে যান। গার্ডেনটির নামকরণ করেন গ্রিক পুরাণ থেকে নেওয়া দুই দেবীর নামে: Psyche (সাইক) ও Cybele (সিবেলি)।

উদ্ভিদের বৈচিত্র্য ও বিশেষ আকর্ষণ

বলধা গার্ডেনে প্রায় ১৫,০০০টির বেশি গাছপালা রয়েছে যা প্রায় ৬৭২টি প্রজাতির মধ্যে সীমাবদ্ধ, এবং সেগুলো অন্তর্ভুক্ত রয়েছে ৮৭টি উদ্ভিদ পরিবারে। এখানে এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও আমেরিকা থেকে সংগ্রহ করা উদ্ভিদ রয়েছে। উল্লেখযোগ্য গাছগুলোর মধ্যে রয়েছে:

  • বাওবাব (Adansonia digitata) – আফ্রিকা থেকে আনা বিরল গাছ
  • অর্কিড, ক্যাকটাস, লিলি, মেহগনি
  • ক্যামেলিয়া – এই ফুল দেখে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন কবিতা ‘ক্যামেলিয়া’
  • প্যাপিরাস (Cyperus papyrus) – প্রাচীন মিশরীয় কাগজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ
  • অমজন পদ্ম (Victoria regia) – বিশালাকৃতির জলজ ফুল

এছাড়া আলাদা ঘরে সংরক্ষিত রয়েছে এলোভেরা, আইভি (Ficus ripens var. heterophylla), বিভিন্ন প্রজাতির ফার্ন এবং ঔষধি গাছ।

উদ্যানের গঠন: সাইক ও সিবেলি

গার্ডেনটি প্রায় ৩.১৫ একর আয়তনের এবং এটি দুইটি ভাগে বিভক্ত:

১. সাইক (Psyche)

এই অংশে রয়েছে মনোরম ফুলের বাগান, শাপলার পুকুর, নানা রঙের জলজ উদ্ভিদ ও জলাধার। বিশেষভাবে সাজানো শোভাময় উদ্ভিদ ছাড়াও এখানে রয়েছে ক্যাকটাস ও প্যাপিরাসের মতো নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ।

২. সিবেলি (Cybele)

সিবেলি অংশে রয়েছে বিভিন্ন প্রাচীন ও বড় আকৃতির গাছের সংগ্রহ, একটি ঐতিহাসিক পুকুর – শঙ্খনিধি পুকুর, এবং একটি সূর্যঘড়ি (Sundial), যা সময় পরিমাপে ব্যবহৃত হতো। এটি গার্ডেনটির অপেক্ষাকৃত ছায়াযুক্ত, নিঃশব্দ এবং রহস্যময় অঞ্চল।

সংরক্ষণ ও বর্তমান অবস্থা

নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর মৃত্যুর পর ১৯৪৩ সালে গার্ডেনটির রক্ষণাবেক্ষণ ব্যাহত হয়। পরবর্তীতে ১৯৬২ সালে এটি বাংলাদেশ সরকারের বন বিভাগের অধীনে আসে এবং জাতীয় উদ্ভিদ উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। তবে পরবর্তীতে সিবেলি অংশের একটি অংশ বেসরকারি ব্যবস্থাপনায় চলে যাওয়ায় পরিবেশগত ক্ষতি এবং নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয়।

বর্তমানে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, এবং এটি ঢাকায় শিক্ষা, গবেষণা ও ফটোগ্রাফির জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র। তবে, যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা না থাকায় মাঝে মাঝে অসামাজিক কার্যকলাপের অভিযোগও পাওয়া যায়।

উপসংহার

বলধা গার্ডেন কেবল একটি প্রাকৃতিক উদ্যান নয়—এটি ইতিহাস, সংস্কৃতি, উদ্ভিদবিজ্ঞান ও সৌন্দর্যের এক জীবনন্ত দলিল। এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রকৃতির সংরক্ষণ, ঐতিহ্যের গুরুত্ব এবং এক ব্যক্তির একাগ্রতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকুক—এটাই প্রত্যাশা।

সময়সূচি ও টিকেট

সময়সূচি

দিন সময়
সোমবার সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:০০
মঙ্গলবার সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:০০
বুধবার সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:০০
বৃহস্পতিবার সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:০০
শুক্রবার সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:০০
শনিবার সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:০০
রবিবার সকাল ৮:৩০ – সন্ধ্যা ৭:০০

টিকেট

বলধা গার্ডেনে প্রবেশ টিকেট সংক্রান্ত তথ্য ও টিকেট মূল্য নিচে টেবিল আকারে দেওয়া হলো:

শ্রেণী প্রবেশমূল্য মন্তব্য
সাধারণ প্রবেশ (প্রাপ্তবয়স্ক) ১০০ টাকা –
১২ বছরের কম বয়সী ৫০ টাকা –
বিদেশী পর্যটক ১০০০ টাকা –
শিক্ষার্থীদের দল (১০০ জন পর্যন্ত) ১,০০০ টাকা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশ
শিক্ষার্থীদের দল (১০০ জনের বেশি) ১,৫০০ টাকা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশ
জাতীয় উদ্ভিদ উদ্যানে শরীরচর্চা বার্ষিক ৫০০ টাকা শরীরচর্চার জন্য প্রবেশ কার্ড

মানচিত্র

গুগলের মানচিত্রে বলধা গার্ডেন।

Filed Under: এশিয়া, ঢাকা, বাংলাদেশ, ভ্রমণ গন্তব্য Tagged With: Baldha Garden, Botanical Garden, Park

  • Page 1
  • Page 2
  • Page 3
  • Interim pages omitted …
  • Page 11
  • Go to Next Page »

Primary Sidebar

জনপ্রিয় পোস্ট

সেরা পছন্দ

  • » বাংলাদেশের প্রতিটি জেলার ভ্রমণ স্পট ও দর্শনীয় স্থান
  • » ভ্রমণের আগে করণীয় ১০টি গুরুত্বপূর্ণ কাজ: সঠিক প্রস্তুতির চেকলিস্ট
  • » ভ্রমণের আগে করণীয় ১০টি গুরুত্বপূর্ণ কাজ
  • » বাংলাদেশ: প্রকৃতি ও সংস্কৃতির অপার সৌন্দর্যের দেশ

সাম্প্রতিক পোস্ট

  • ঢাকা বিভাগ
  • বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা
  • বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক, সীতাকুন্ড
  • রমনা পার্ক
  • দায়িত্বশীল ভ্রমণ টিপস: বর্জনীয় বিষয় সমূহ
  • খেলারাম দাতার কোঠা
  • বাংলাদেশের ১০টি আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটন স্থান

Design

With an emphasis on typography, white space, and mobile-optimized design, your website will look absolutely breathtaking.

Learn more about design.

Footer

Content

Our team will teach you the art of writing audience-focused content that will help you achieve the success you truly deserve.

Learn more about content.

Strategy

We help creative entrepreneurs build their digital business by focusing on three key elements of a successful online platform.

Learn more about strategy.

কপিরাইট © ২০২৫ ট্রাভেলার আতিক, সর্বস্বত্ব সংরক্ষিত।

  • সম্পর্কিত
  • গোপনীয়তা
  • শর্তাবলী
  • যোগাযোগ
  • সাইটম্যাপ